দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফুটবল বিশ্বকাপে আরেকটি ঐতিহাসিক মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভাঙার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই ফরাসি তারকা।
মঙ্গলবার (১৬ জুন) বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে জার্মান কিংবদন্তি ক্লোসের করা সর্বোচ্চ ১৬ গোলের বিশ্বরেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র তিনটি গোল।
একই সঙ্গে জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় অলিভিয়ের জিরুর পাশে নাম লিখিয়েছেন এমবাপ্পে। তবে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বকাপের সর্বকালের গোলের রেকর্ড।
মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপে ১৩ গোল করে এমবাপ্পে দেখিয়ে দিয়েছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আধিপত্য বিস্তার করার সামর্থ্য তার রয়েছে। চলতি আসরে যদি তিনি আরও তিনটি গোল করতে পারেন, তাহলে ক্লোসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন এই ফরাসি অধিনায়ক।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এখনো শীর্ষে আছেন ক্লোসে। ২০০২ থেকে ২০১৪ সালের মধ্যে চারটি বিশ্বকাপ খেলে তিনি ১৬ গোল করেছিলেন। তার ঠিক পেছনেই রয়েছেন রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার (১৪) এবং জাস্টিন ফন্টেইন (১৩)।
চলমান বিশ্বকাপে এমবাপ্পের দুর্দান্ত ছন্দ দেখে অনেকেই মনে করছেন, ক্লোসের রেকর্ড এখন আর খুব বেশি দিন অক্ষত থাকবে না।
এমএস/